ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নুরকে ‘বিজয়ী’ ঘোষণা করে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নির্বাচনী লড়াইয়ে বড় চমক দেখালেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসান মামুন। ভোট গণনা চলাকালেই তিনি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুরকে ‘বিজয়ী’ ঘোষণা করে অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসান মামুন এই অভিনন্দন জানান। পোস্টে তিনি লেখেন, “অভিনন্দন ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী-৩।”
ভোট গণনার প্রাথমিক পর্যায়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এমন মহানুভবতা এবং আগাম অভিনন্দন স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে ‘রাজনৈতিক শিষ্টাচার’ হিসেবে দেখছেন।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী, আসনটির ১২৪টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২টির প্রাথমিক ও বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলে দেখা যাচ্ছে, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ‘ঘোড়া’ প্রতীক পেয়েছে ১ হাজার ২৯৩ ভোট এবং নুরুল হক নুরের ‘ট্রাক’ প্রতীক পেয়েছে ১ হাজার ২৫০ ভোট।
প্রাথমিক এই ২ কেন্দ্রের ফলে হাসান মামুন সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও, সম্ভবত মাঠ পর্যায়ের এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি নুরের জয় নিশ্চিত ধরে নিয়ে এই অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, নুরুল হক নুর গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি। অন্যদিকে হাসান মামুন এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুরো আসনের চূড়ান্ত ফলাফল জানতে আরও কিছুটা সময় লাগবে। তবে হাসান মামুনের এই ঘোষণা পটুয়াখালী-৩ আসনের ভোটারদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট