ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোটে অনিয়ম, ১২ জেলায় ৩৪ জন আটক
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা ধরনের অনিয়মের অভিযোগে দেশের ১২টি জেলায় অন্তত ৩৪ জনকে আটক করা হয়েছে। ভোটগ্রহণ চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র এবং কেন্দ্রসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এসব আটক করে।
ভোলায় বোরহানউদ্দিন উপজেলার আবদুল জব্বার কলেজ কেন্দ্র থেকে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবদুল হালিমকে আটক করা হয়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জুয়েল রানা জানান, তিনি এক ভোটারকে একসঙ্গে দুটি ব্যালট পেপার দেন। বিষয়টি নজরে আসার পর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়। একই কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ভোটকক্ষে প্রবেশের সময় এক ভোটারকেও আটক করা হয়।
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্র ও তার সঙ্গে থাকা সোহাগ সিকদারকেও আটক করা হয়। কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে বেলায়েত হোসেন নামে একজনকে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক করা হয়েছে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার সৈয়দিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানাকে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে আটক করা হয়েছে। তিনি নিজে বলেন, তিন মাসের নবজাতক সন্তানকে নিয়ে আসা একজন নারী ভোটারের অনুরোধে ব্যালটে সিল দিয়েছেন।
রাঙামাটি শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগে শফিউল বশর (১৯) আটক হন। সাভারের আশুলিয়ায় সেনাবাহিনী পৃথক দুটি ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করে, এর মধ্যে চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ফরিদপুরের সালথা উপজেলার ভোটকেন্দ্রে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। মেহেরপুরে ভোট দেওয়ার পর বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং একজনকে আটক করা হয়েছে।
নেত্রকোনা-৪ আসনের মোহনগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টা করার সময় এক কিশোরকে আটক করা হয়। শেরপুর-১ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী এবং দুজনকে আটক করা হয়েছে। রাজশাহীর চারঘাটের একটি কেন্দ্রে অবৈধ প্রবেশের অভিযোগে চার জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। রংপুর-১ আসনে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে বিএনপির এক নেতাকে আটক করা হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দিতে গিয়ে দুই কিশোরকে আটক করা হয়েছে।
সারাদেশে ভোটকেন্দ্রে অনিয়মের এসব ঘটনা রেকর্ড করা হচ্ছে এবং রিটার্নিং কর্মকর্তাদের তদারকিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)