ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
নেত্রকোনা-৪: বিশাল ব্যবধানে লুৎফুজ্জামান বাবরের জয়
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আসনটির ১৪৯টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোট মনোনীত ও জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৩০৮ ভোট। ফলে ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের এক বিশাল ব্যবধানে লুৎফুজ্জামান বাবর বেসরকারিভাবে নির্বাচিত হলেন।
দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় ফিরে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাবর তাঁর জনপ্রিয়তার প্রমাণ দিলেন। আজ সকাল থেকেই মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর কেন্দ্রগুলোতে ভোটারদের অভূতপূর্ব সমাগম ও উল্লাস লক্ষ্য করা গেছে। স্থানীয়রা এই বড় জয়কে এই জনপদের মানুষের পক্ষ থেকে বাবরের প্রতি ‘ভালোবাসার প্রতিফলন’ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের পাশাপাশি সংবিধান সংস্কারের লক্ষ্যে ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ঐতিহাসিক গণভোটেও অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল শুক্রবার সকালে সারা দেশের ফলাফল একীভূত করে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ