ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
৪৫ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ভোট গণনার শুরুতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ৪৫টি কেন্দ্রের প্রাথমিক ও বেসরকারি ফলাফলে এই চিত্র উঠে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪৫টি কেন্দ্রে রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৬০ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২২৬ ভোট।
প্রাথমিক এই হিসেবে রুমিন ফারহানা বর্তমানে ১২ হাজার ২৩৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। উল্লেখ্য, এই আসনে পোস্টাল ভোটসহ মোট ১৫২টি ভোটকেন্দ্র রয়েছে। বর্তমানে বাকি ১০৭টি কেন্দ্রের ফলাফল সংকলনের কাজ চলছে।
নির্বাচনি এলাকায় সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বড় কোনো সংঘাত ছাড়াই দিনভর ভোটগ্রহণ শেষে এখন চলছে টানটান উত্তেজনার গণনা। রুমিন ফারহানার এই বড় লিড স্থানীয় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)