ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ বিষয়ে একটি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন।
সোমবার (১৮ আগস্ট) রাতে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অন্তর্বর্তী সরকার বিদ্যমান চারটি আইনের সংশ্লিষ্ট ধারা বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করতে যাচ্ছে। এর ফলে রাজনৈতিক দলগুলো আর আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থীকে স্বতন্ত্র বা নির্দলীয় হিসেবে নির্বাচন করতে হবে।
দীর্ঘদিন ধরে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা দাবি জানিয়ে আসছিলেন। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাতিলের সুপারিশ করেছিল।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক যোগ্য ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে উৎসাহিত হবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত