ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যেসব অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম নিয়ে মোবাইল ব্যবহারকারীদের দুঃসংবাদ দিয়েছে গুগল। আগামী আগস্ট মাস থেকে নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড ফোনে আর গুগল ক্রোম সমর্থন করবে না। অর্থাৎ সেসব ফোনে গুগল ক্রোরেমর নতুন কোনো আপডেট পাওয়া যাবে না।
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৮ (ওরিও) এবং অ্যান্ড্রয়েড ৯ (পাই) অপারেটিং সিস্টেম এখন বিদায়ের পথে। এই অপারেটিং সিস্টেমগুলোতে আর নতুন করে কোনো ক্রোম আপডেট মিলবে না। ক্রোম ব্যবহার করতে চাইলে ন্যূনতম অপারেটিং সিস্টেম হতে হবে অ্যান্ড্রয়েড ১০। ফলে যারা দীর্ঘদিন ধরে একই ফোন ব্যবহার করছেন এবং যাদের ফোনের ওএস ভার্সন অ্যান্ড্রয়েড ৮ বা ৯, তারা আগস্টের পর থেকে গুগল ক্রোমের আর কোনো আপডেট পাবেন না।
তবে গুগল জানিয়েছে, এই ওএস ভার্সনের ফোনগুলোতে রাতারাতি ক্রোম কাজ করা বন্ধ হবে না। বরং ফোনে ক্রোম ব্যবহার করা গেলেও নিরাপত্তা ঝুঁকি বাড়বে। যখন ব্যবহারকারীরা ক্রোম ব্যবহার করে বিভিন্ন স্পর্শকাতর অ্যাপ বা সাইট খুলবেন, তখন ডেটা ফাঁস হওয়ার আশঙ্কা কয়েকগুণ বেড়ে যাবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনো ৬ শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ৯ এবং ৪ শতাংশ অ্যান্ড্রয়েড ৮ বা ৮.১ ব্যবহার করছেন। গুগল জানিয়েছে, যারা সফটওয়্যারের এই পুরনো ভার্সনগুলো ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে সম্ভব হলে অবিলম্বে অপারেটিং সিস্টেম আপডেট করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)