ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
বাংলাদেশে সেমিকন্ডাক্টর তৈরি নিয়ে যে পরিকল্পনা জানালেন আশিক চৌধুরী
জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সে তিনটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে ধারাবাহিক কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি বলেন।
আশিক মাহমুদ জানান, "প্রধান উপদেষ্টার কাছে সেমিকন্ডাক্ট টাস্কফোর্সের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে।"
তিনি বলেন, "স্বল্প ও মধ্যমেয়াদে বাংলাদেশের চিপ ডিজাইন এবং টেস্টিং ও প্যাকেজিং খাতকে অগ্রাধিকার দেয়া উচিত। এছাড়া দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ ও নীতিগত সহায়তা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব থাকতে হবে।"
এ খাতকে বাস্তবায়ন করতে হলে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদে ধাপে ধাপে এই রোডম্যাপ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছেও বলে জানান তিনি।
২০২৫-২৬ অর্থবছরের স্বল্পমেয়াদি সুপারিশগুলোর মধ্যে রয়েছে, বিশ্বমানের ও শিল্প-সমর্থিত কারিকুলামের ভিত্তিতে স্তরভিত্তিক সার্টিফিকেশন প্রোগ্রামসহ একটি ভার্চুয়াল নলেজ পোর্টাল চালু করা। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে অন্তত পাঁচটি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে শিল্পমানের প্রশিক্ষণ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা