ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কোরবানির মাংস অতিরিক্ত খেলে হতে পারে যেসব ক্ষতি
কুরবানির ঈদ মানেই উৎসব, ত্যাগের মহিমা আর সুস্বাদু মাংসের নানা পদ। এই বিশেষ দিনে প্রায় প্রতিটি ঘরে মাংস রান্নার ঘ্রাণে মুখর থাকে পরিবেশ। তবে চিকিৎসকরা সতর্ক করছেন—উৎসবের আনন্দে মাংস খেতে হবে পরিমিতভাবে ও স্বাস্থ্যবিধি মেনে না হলে বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি।
অতিরিক্ত মাংস খাওয়ার ফলে যেসব সমস্যা হতে পারে:১. হজমে সমস্যা:চর্বিযুক্ত মাংস হজমে সময় নেয়। যার ফলে পেটব্যথা, গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। পিত্তথলির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ।
২. হৃদরোগের ঝুঁকি:গরু ও খাসির মাংসে থাকে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল, যা অতিরিক্ত খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের (LDL) মাত্রা বাড়িয়ে দেয়। এতে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়।
৩. ইউরিক অ্যাসিড বৃদ্ধি:বেশি মাংস খাওয়ার ফলে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। এর ফলে গেঁটে বাতের (গাউট) ঝুঁকি বাড়ায়। কিডনি রোগীদের জন্য এটি হতে পারে মারাত্মক।
৪. ওজন ও স্থূলতা:মাংসে উচ্চ ক্যালরি থাকায় অতিরিক্ত খাওয়ার ফলে ওজন বেড়ে যেতে পারে। এতে দীর্ঘমেয়াদে স্থূলতা, ডায়াবেটিস ও ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
৫. কিডনির ওপর চাপ:অতিরিক্ত প্রোটিন গ্রহণে কিডনির উপর বাড়তি চাপ পড়ে। কিডনি রোগীদের জন্য এটি গুরুতর সমস্যা তৈরি করতে পারে।
স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে ঈদের মাংস খাবেন:পরিমাণ নিয়ন্ত্রণ করুন: একবারে বেশি না খেয়ে অল্প করে দিনে কয়েকবার খান। খাবারে মাংসের অংশ সীমিত রাখুন।
চর্বি বাদ দিন: রান্নার আগে দৃশ্যমান চর্বি ও চামড়া সরিয়ে ফেলুন। এতে ফ্যাট ও কোলেস্টেরল কমবে।
স্বাস্থ্যকর রান্না পদ্ধতি বেছে নিন: গ্রিল, সেদ্ধ, বারবিকিউ বা কম তেলে রান্না করার চেষ্টা করুন। ভাজা ও অতিরিক্ত তেলে ভুনা এড়িয়ে চলুন।
সবজি ও আঁশযুক্ত খাবার রাখুন: প্রতিটি খাবারের সঙ্গে সালাদ ও সবজি খান। এতে হজম ভালো হবে এবং পুষ্টির ভারসাম্য বজায় থাকবে।
পানি পান করুন: মাংস খাওয়ার পর পর্যাপ্ত পানি পান করুন। এটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে।
হালকা হাঁটাচলা করুন: খাওয়ার পর কিছুক্ষণ হাঁটলে হজমে সুবিধা হয় ও শরীর সক্রিয় থাকে।
আদা ও লেবুর ব্যবহার: রান্নায় আদা যোগ করুন। এটি হজমে সহায়ক। খাওয়ার পর লেবু পানি পান করলে গ্যাস্ট্রিক ও অস্বস্তি কমে।
লবণ নিয়ন্ত্রণে রাখুন: রক্তচাপের সমস্যা এড়াতে খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করবেন না।
ঈদের আনন্দ যেন শরীরের জন্য ক্ষতির কারণ না হয় সে বিষয়ে সচেতন থাকা জরুরি। পরিমিত, সুষম ও স্বাস্থ্যকর উপায়ে মাংস খেয়ে ঈদ উদযাপন করুন সুস্থ ও সচল জীবনযাপনের অংশ হিসেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত