ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
কোরবানির মাংস দীর্ঘদিন সংরক্ষণ করবেন যেভাবে
পবিত্র ঈদুল আজহা মানেই ঘরে আসে প্রচুর কোরবানির মাংস। এই সময় মাংস সংরক্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ বেশিরভাগ মানুষই তা দীর্ঘ সময় ফ্রিজে রেখে খান। তবে যদি সঠিক নিয়মে সংরক্ষণ না করা হয় তবে মাংসে জীবাণু ও ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে এবং দ্রুত পচে যেতে পারে। নিচে কোরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখার কিছু কার্যকর ও সহজ পদ্ধতি তুলে ধরা হলো:
কাঁচা মাংস ফেলে রাখবেন নাকোরবানির মাংস এনে ফেলে না রেখে ৫–৬ ঘণ্টার মধ্যেই সংরক্ষণ করা উচিত। দীর্ঘ সময় খোলা অবস্থায় রাখলে স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে।
রান্নার আগে অপেক্ষা করুনজবাইয়ের পরপরই মাংস রান্না বা ফ্রিজে রাখা ঠিক নয়। অন্তত ৪–৫ ঘণ্টা রেখে মাংস নরম হলে তবেই ধুয়ে রান্না করুন বা সংরক্ষণ করুন। এতে মাংসের স্বাদ ও গুণমান বজায় থাকবে।
ফ্রিজে সংরক্ষণের নিয়ম১. ফ্রিজ পরিষ্কার করে নিন এবং তাপমাত্রা পরীক্ষা করুন।২. কাঁচা ও রান্না করা মাংস আলাদা রাখুন। মাছ ও মাংসও একসঙ্গে নয়।৩. মাংস মাঝারি আকারে টুকরো করুন। খুব ছোট করলে পানি জমে ব্যাকটেরিয়া বাড়তে পারে।৪. রক্ত ও পানি ঝরিয়ে ছায়াযুক্ত স্থানে ৩–৪ ঘণ্টা রাখুন ঠান্ডা করার জন্য।৫. ছোট ছোট প্যাকেটে ভাগ করে জিপলক ব্যাগ বা ফয়েল দিয়ে মুড়িয়ে রাখুন।৬. খবরের কাগজ ব্যবহার করবেন না। কারণ কালি মাংসে মিশে যেতে পারে।৭. তারিখ লিখে রাখুন প্যাকেটে – এতে ব্যবস্থাপনা সহজ হবে।৮. ডিপ ফ্রিজে -১৮°C থেকে -২২°C তাপে রাখুন।
গরু: ৮–১০ মাস
খাসি: ৫–৬ মাস
উট/মহিষ: ৬ মাস
ভেড়া: ২–৩ মাস
কলিজা/মগজ: অল্পদিনের জন্য
৯. ১–৩ মাসের মধ্যে খেয়ে ফেলার চেষ্টা করুন। কারণ সময়ের সাথে গুণমান কমে যায়।১০. কিমা ৩ মাস আর প্রসেস করা কাঁচা মাংস ১–২ দিন চিল্ড ফ্রিজে রাখা যায়।
জ্বাল দিয়ে সংরক্ষণ১. চর্বিযুক্ত মাংস বেছে নিন।২. ৬–৭ ঘণ্টা পর লবণ ও হলুদ দিয়ে মাংস ১০০ ডিগ্রি সেলসিয়াসে জ্বাল দিন।৩. ভালোভাবে ঠান্ডা করে ঢেকে রাখুন। গরমকালে ১২ ঘণ্টা আর শীতে ২৪ ঘণ্টা ভালো থাকবে।৪. লেবুর রস বা ভিনেগারে মাখিয়ে রাখলে ৫–৬ দিন ভালো থাকবে। প্রতিদিন গরম করে ঠান্ডা রাখুন।
রোদে শুকিয়ে সংরক্ষণ১. চর্বিমুক্ত মাংস পাতলা টুকরো করে তারে গেঁথে রোদে দিন।২. ধুলোবালি থেকে রক্ষা করতে পাতলা কাপড় বা নেট দিয়ে ঢেকে দিন।৩. পুরোপুরি শুকিয়ে গেলে মুখবন্ধ পাত্রে সংরক্ষণ করুন। মাঝে মাঝে রোদে দিন।৪. রান্নার ১ ঘণ্টা আগে গরম পানিতে ভিজিয়ে রাখুন মাংস নরম করার জন্য।
সঠিকভাবে কোরবানির মাংস সংরক্ষণ করলে শুধু খাবারের মানই বজায় থাকে না বরং স্বাস্থ্যঝুঁকিও কমে যায়। তাই সময় মতো ও সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করাই বুদ্ধিমানের কাজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)