ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বিতর্কিত ৩ নির্বাচনের কর্মকর্তারা সংসদ নির্বাচনে দায়িত্ব পাবে না
পতিত আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন, তাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) নেতৃত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে নির্বাচন কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও পুলিশ অধিদফতর কাজ করবে বলে জানা গেছে।
বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বাদ দিলে আসন্ন নির্বাচনে জনবলের ঘাটতি হবে কিনা, জানতে চাইলে ইসি'র সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, "পর্যালোচনা ছাড়া এটা বলা কঠিন।"
এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিগত তিন নির্বাচনে ভোটগ্রহণ দায়িত্ব পালনকারী সকল রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের নির্বাচন সম্পর্কিত বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই নির্বাচন কমিশন (ইসি) ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সকল জেলা প্রশাসকের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে।
গত ৯ জুলাই প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানিয়েছিলেন, গত তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা দায়িত্বে ছিলেন, তাদের বাদ দিয়ে এবার নির্বাচনি কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা, সে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।
তিনি আরও বলেছেন, “প্রধান উপদেষ্টা নির্দেশনার আলোকে যদি পুরোপুরিভাবে না হয়, তবে অন্তত: যতটা সম্ভব তাদের বাদ দিয়ে নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করতে হবে—এ বিষয়টি খতিয়ে দেখা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি