ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আ.লীগ অফিস ‘জুলাইযোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র’ ঘোষণা
রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে এনসিপি ও তাদের অঙ্গসংগঠন জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা একটি মশাল মিছিল নিয়ে পল্টন মোড় থেকে গুলিস্তানে আওয়ামী লীগ অফিসের সামনে এসে জড়ো হন। সেখানে তারা আওয়ামী লীগবিরোধী নানা স্লোগান দেন এবং পরিত্যক্ত ভবনের ভেতরে প্রবেশ করেন।
পরে তারা ভবনটিকে ‘জুলাইযোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র’ হিসেবে ঘোষণা দেন এবং একটি ব্যানার টানিয়ে দেন।
এর আগে সেখানে ‘জুলাই স্মৃতি প্রদর্শনী’ আয়োজন করা হয়েছিল। এ সময় আওয়ামী লীগের বিপরীত পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কিছু নেতাকর্মীকেও অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়। সন্ধ্যা থেকেই তারা সেখানে অবস্থান করছিলেন। তবে এতে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি