ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
২১ দিনে এসেছে ১.৭০ বিলিয়ন ডলার রেমিট্যান্স
চলতি অর্থবছরের শুরুতেও প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রয়েছে। নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২১ দিনে দেশে ১৬৯ কোটি ৬০ লাখ (প্রায় ১.৭০ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এই হিসাবে, প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৮ লাখ ডলার।
মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসের একই সময়ের তুলনায় চলতি বছরের রেমিট্যান্স প্রবাহ ১৮ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৪৩ কোটি ডলার। গত ২১ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫ কোটি ৭০ লাখ ডলার।
এই ইতিবাচক ধারা সদ্য সমাপ্ত অর্থবছরের রেকর্ডেরই ধারাবাহিকতা। দেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হয়েছিল গত ২০২৩-২৪ অর্থবছরে। ওই অর্থবছরজুড়ে প্রবাসীরা মোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ (৩০.৩২ বিলিয়ন) মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক