ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
প্রতি শনিবার সারা দেশে চলবে পরিচ্ছন্নতা অভিযান: ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সারা দেশের এমপি ও মন্ত্রীরা প্রতিটি শনিবার নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার (১৪ মার্চ) সকালে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় বারনই নদীর খালে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, ‘সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নদী, খাল-বিলসহ অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারের তদারকি করবেন। এ জন্য কোনো অনুষ্ঠান বা বেলুন উড়ানোর প্রয়োজন নেই।’ তিনি আরও উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের খাল খননের মাধ্যমে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও জনবান্ধব এই কর্মসূচি গ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার নাঈমুল হাছান এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আগেই নির্দেশ দিয়েছিলেন, বাসাবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে শনিবার থেকে সারা দেশে সপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।
মন্ত্রী জানান, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি এলাকায় এমপি ও জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার বসতবাড়ি ও আশপাশের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। এই কর্মসূচি ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা