ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
কাউন্টারগুলোতে ভাড়ার সঠিক চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: ঈদ যাত্রায় যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবার রাজধানীতে গণপরিবহন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউন্টারগুলোতে ভাড়ার সঠিক চার্ট টানিয়ে রাখতে হবে এবং রাস্তার যেকোনো ঝক্কর-লক্কর বাস চলাচল করলে মোবাইল কোর্ট অভিযান চলবে। এমন নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ সরওয়ার।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী এলাকায় গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এসব কথা জানান। তিনি বলেন, ‘ঈদে টার্মিনালসহ মহানগরীতে ডিবি, সোয়াত এবং ট্রাফিক পুলিশের ব্যাপক মোতায়েন থাকবে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে ট্রাক-লরি চলাচল সীমিত করা হবে এবং কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা হবে না।’
ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান আরও জানান, ‘বিআরটিএর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি চার্জ করলে সংশ্লিষ্ট গাড়ির রুট পারমিট বাতিল করা হবে। এটি সবাইকে কঠোরভাবে মানতে হবে।’
এদিকে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বলেন, ‘যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক ও শ্রমিকরা একযোগে কাজ করছে। ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা