ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিমান দুর্ঘটনায় ঢাবি সাদা দলের শোকবার্তা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য মৃত্যু ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।
সোমবার (২১ জুলাই) রাতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়কদ্বয় অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার এক যৌথ বিবৃতিতে সমবেদনা জানান।
শোকবার্তায় সাদা দল নেতৃবৃন্দ বলেন, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের অনেকেই নিহত এবং দেড় শতাধিক আহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি।
এতে আরও উলেখ করা হয়, উক্ত ঘটনায় সারা জাতি আজ শোকে মুহ্যমান। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন নিহতদেরকে শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেইসঙ্গে শোকার্ত পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ বলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনাসহ গুরুতর দগ্ধ হয়ে যেসব শিক্ষার্থী হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বস্তরের মানুষকে আহ্বান জানান তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত