ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রবাসেও বাংলা সংস্কৃতির ছোঁয়া: ম্যানচেস্টারে বৈশাখী উৎসব
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশ সহকারী হাইকমিশনের আয়োজনে ২৫ মে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা ১৪৩২। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টারের লর্ড লেফটেন্যান্টের প্রতিনিধি ডেপুটি লর্ড লেফটেন্যান্ট কার্ল অস্টিন বেহান ওবিই ডিএল, হাই শেরিফ মার্টিন এইন্সক্লো সিবিই ডিএল, সংসদ সদস্য আফজাল খান (ম্যানচেস্টার রুশলম) এবং এন্ড্রু গুয়েন (ডেন্টন ও গর্টন)। এছাড়া উপস্থিত ছিলেন লর্ড মেয়র, কাউন্সিলর ও ম্যানচেস্টারের বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি।
অনুষ্ঠানের সূচনায় সহকারী হাইকমিশনার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির পরিচয় তুলে ধরেন।
বক্তব্যপর্বে অতিথিরা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং ব্রিটিশ বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত আবিদা ইসলাম বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈশাখকে বরণ করে নেওয়া হয় ঐতিহ্যবাহী ‘এসো হে বৈশাখ’ গানের সমবেত পরিবেশনার মাধ্যমে। এরপর নৃত্যের মাধ্যমে বাঙালির চিরায়ত জীবনধারার চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে সহকারী হাইকমিশনের চত্বরে এক আনন্দ শোভাযাত্রা বের হয়, যেখানে অতিথিরাও অংশগ্রহণ করেন। পরে মেলায় স্থাপিত নানা রকমের স্টলে ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা।
এই বৈশাখী উৎসব প্রবাসে বসেও বাঙালি সংস্কৃতির উজ্জ্বল বহিঃপ্রকাশ ঘটায় এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবের আবহ ছড়িয়ে দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল