ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কুয়েতে নতুন বাংলাদেশিদের ন্যূনতম মাসিক বেতন কত?
প্রথমবারের মতো কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। আগামী ১ আগস্ট ২০২৫ থেকে এই কাঠামো বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, কুয়েতে কর্মসংস্থান ভিসার আবেদনকারীদের জন্য নির্ধারিত এই বেতন কাঠামো মানা না হলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না বলে জানিয়েছে দূতাবাস।
বাংলাদেশ দূতাবাস জানায়, দৈনিক ৮ ঘণ্টা কাজের ভিত্তিতে বিভিন্ন শ্রেণির শ্রমিকদের জন্য যে বেতন নির্ধারণ করা হয়েছে তা হলো—
গৃহকর্মী: ১২০ কুয়েতি দিনার (প্রায় ৪৭,৬৪০ টাকা)
বাসার ড্রাইভার ও রাঁধুনি: ১৫০ দিনার (প্রায় ৫৯,৫৫০ টাকা)
সরকারি চুক্তির আওতায় (আকুদ হুকমি) অদক্ষ শ্রমিক: ৯০ দিনার (প্রায় ৩৫,৭৩০ টাকা)
বেসরকারি খাত (আকুদ আহলি) দক্ষ শ্রমিক: ১২০ দিনার (প্রায় ৪৭,৬৪০ টাকা)
দক্ষ ড্রাইভার: ১২০ দিনার (প্রায় ৪৭,৬৪০ টাকা)
দক্ষ শ্রমিক: ১৫০ দিনার (প্রায় ৫৯,৫৫০ টাকা)
(১ কুয়েতি দিনার = ৩৯৭ টাকা ধরে এই হিসাব করা হয়েছে।)
এতদিন কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্দিষ্ট কোনো বেতন কাঠামো না থাকায় বিভিন্ন সময় তারা বঞ্চনার শিকার হতেন। এবার এই কাঠামো চালুর মাধ্যমে সে সমস্যার অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, নতুন এই নিয়ম শ্রমিকদের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে তারা এই বেতন কাঠামো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন এবং দূতাবাসকে কার্যকর মনিটরিং নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর