ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মিশিগানে ১০ বছর বয়সে হাফেজ হলেন রায়হান
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির বায়তুল মোকাররম মসজিদের হিফজ বিভাগ থেকে মাত্র ১০ বছর বয়সি নাকীব হাসান রায়হান কোরআনের হাফেজ হয়েছেন। তিনি বায়তুল মোকাররম মসজিদের সভাপতি ডা. মোহাম্মদ সিরাজুল হক ও শায়খে হবিগঞ্জী (রহ.)-এর দৌহিত্র মঞ্জুর সামি হাসানের ছেলে।
রায়হান প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতি সপ্তাহে শনিবার ও রোববার নিয়মিতভাবে বায়তুল মোকাররম মসজিদের হিফজ শাখায় অধ্যয়ন করেন এবং ছুটির সময় পুরো মনোযোগ দিয়ে হিফজ সম্পন্ন করেন।
উল্লেখ্য, ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই হিফজ শাখা বর্তমানে একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। মাত্র একজন শিক্ষক ও দুজন ছাত্র দিয়ে শুরু হলেও বর্তমানে এখানে ৬ জন শিক্ষক ও ৪০ জনের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং ২৯ জন হাফেজ হয়ে বের হয়েছেন।
এই গৌরবময় অর্জন উদ্যাপন উপলক্ষে রোববার (১৩ জুলাই) জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)