ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার
সাম্প্রতিক ভারতে বিভিন্ন রাজ্যে থাকা বাংলাদেশিদের ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। ইতোমধ্যেই ৪০০ জনের অধিক বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজ্যপুলিশ। রাজধানী গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।
আজ সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, ‘গ্রেপ্তার এই ৫০ জনের আত্মীয়-স্বজনদের দাবি, তারা সবাই ভারতের নাগরিক।’
আসাম পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আপাতত এই ৫০ জনকে রাজ্যের রূপনগর পুলিশ রিজার্ভে রাখা হয়েছে।’
ইতোমধ্যে সেখানে তাদের স্বজনরা প্রয়োজনীয় নথি ও কাগজপত্র নিয়ে আসা শুরু করেছেন। পুলিশ সেসব নথি ও কাগজপত্র যাচাই করছে।
আসাম পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, “রাজ্য সরকার আসামে আশ্রিত অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের শনাক্ত করা এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুসারে পুলিশকে রাজ্যজুড়ে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অভিযানেই শনি ও রোববার গ্রেপ্তার করা হয়েছে এই ৫০ জনকে।”
এদিকে অবৈধভাবে বসবাসের অভিযোগে শনিবার আসামের মরিগাঁও জেলা থেকে ৯ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ তাদের পরিচয়ও নিশ্চিত করেছে।
“বর্তমানে তাদের গোলপাড়া ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। দাপ্তরিক ফর্মালিটিজ শেষের পর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে,” বলেছেন আসাম রাজ্য পুলিশের এক কর্মকর্তা।
সূত্র : এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি