ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া-ইউক্রেনের প্রথম সরাসরি আলোচনার সূচনা
ডুয়া ডেস্ক: তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধে তুরস্কে প্রথমবারের মতো রাশিয়া-ইউক্রেন কর্মকর্তাদের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো। ২০২২ সালের পর দুই দেশের প্রতিনিধিদের প্রথম মুখোমুখি আলোচনা এটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই সংঘাতের অবসান ঘটাতে শুক্রবার (১৬ মে) ইস্তাম্বুলে এই বৈঠক করেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বসফরাসের বিলাসবহুল ডলমাবাহচে প্রাসাদে রুশ এবং ইউক্রেনীয় আলোচকদের সঙ্গে কথা বলছেন। এ সময় এক টেবিলে রাশিয়ান প্রতিপক্ষের মুখোমুখি ছিলেন ইউক্রেনের প্রতিনিধিরা।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেন, ‘যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি অর্জন করা অত্যন্ত জরুরি।’ তিনি উভয় পক্ষের শান্তি প্রতিষ্ঠার আগ্রহ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন, এটি শান্তির নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে।
তিনি বলেন, ‘আমাদের সামনে দুটি পথ আছে একটি পথ আমাদের শান্তির দিকে নিয়ে যাবে, অন্যটি নিয়ে যাবে ধ্বংসের দিকে। উভয় পক্ষ তাদের নিজস্ব ইচ্ছায় সিদ্ধান্ত নেবে যে তারা কোন পথ বেছে নেবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কে অবস্থান করলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে যাননি। তিনি তার প্রতিনিধি দল পাঠিয়েছেন। ফলে এই আলোচনা ফলপ্রসূ হবে কি হবে না, এ সংশয় মাথায় রেখেই আলোচনায় বসেছে দু’দেশের প্রতিনিধি দল।
ইউক্রেনের প্রতিনিধিদলের প্রধান প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ কিয়েভের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তিনি বলেন, রাশিয়া যদি ৩০ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে, অপহৃত ইউক্রেনীয় শিশুদের মুক্তি দেয় এবং সমস্ত যুদ্ধবন্দীদের বিনিময়ে সম্মত হয়, তবেই শান্তি সম্ভব। অন্যদিকে, রাশিয়া জানিয়েছে তারা কূটনৈতিক উপায়ে যুদ্ধ সমাপ্ত করতে চায় এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
তুরস্কে সরাসরি আলোচনার প্রস্তাব করেছিলেন পুতিন। কিন্তু তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরিবর্তে তিনি পাঠিয়েছিলেন মধ্য-স্তরের কর্মকর্তাদের একটি দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল