ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজায় প্রতি ৪০ মিনিটে মারা যাচ্ছে এক শিশু
ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ১৬ হাজারের বেশি শিশু প্রাণ হারিয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, প্রতি ৪০ মিনিটে এক শিশু মারা যাচ্ছে।
সোমবার (৫ মে) গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এই ভয়াবহ তথ্য প্রকাশ করেছে। গাজার খানি ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে ফিল্ড হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস জানান, নিহত শিশুদের মধ্যে ৯০৮ জন শিশু এবং ৩১১ জন নবজাতক রয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছরের মার্চে ইসরাইল সীমান্ত বন্ধ করে দেয়ার পর মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে চলে গেছে, যার ফলে শিশু এবং গর্ভবতী মহিলারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থা সংকটকে আরও তীব্র করেছে।
গাজার বিভিন্ন অঞ্চলে ইসরাইলি হামলা এবং ত্রাণ প্রবাহে বাধা দেয়ার কারণে হাজার হাজার শিশু এখন দিনে একবারও সঠিক খাবার পেতে পারছে না। তাদের পানি এবং পুষ্টির অভাবও প্রকট। এছাড়া বহু শিশু এখন অনুপযুক্ত শেল্টার ও বাস্তুচ্যুত শিবিরে বাস করছে, যেখানে মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে।
এদিকে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, সোমবার ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল গাজার বাড়িঘর, যানবাহন এবং সমাবেশ।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরাইলে হামলা চালিয়ে ১২০০ মানুষ হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় আক্রমণ শুরু করে, যার ফলে ৫২ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারায় এবং এক লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ আহত হয়। যুদ্ধবিরতি চুক্তি ১৯ জানুয়ারি থেকে শুরু হলেও মার্চে ফের গাজায় ইসরাইলের আক্রমণ শুরু হয়, যার ফলে আরও ২৫০০ ফিলিস্তিনি মারা যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ