ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা
ডুয়া ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হার্ট অ্যাটাকের কারণে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
একটি ফেসবুক পোস্টে অমি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।’
তিনি আরও লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে তিনি কাবিলার আম্মা ও নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। তাকে আমরা চিরকাল মিস করবো। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
২০০২ সালে গুলশান আরা আহমেদ বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিনয় শুরু করেন। তবে তার মূল আকাঙ্ক্ষা ছিল চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠা করা।
এই স্বপ্ন বাস্তবায়নের পথে তিনি প্রথম অভিনয় করেন প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত চলচ্চিত্র ‘কদম আলী মাস্তান’-এ। তার প্রয়াণে দেশের নাট্য ও চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল