ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সৌদির সঙ্গে মিল রেখে বুধবার থেকেই রোজা চাঁদপুরে
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার ঘোষণার পর চাঁদপুরের কয়েকটি এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান পালনের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। জেলার হাজীগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাদ্রা দরবার শরিফ-কেন্দ্রিক প্রায় অর্ধশত গ্রামে এদিন থেকেই রোজা শুরু হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দরবার শরিফের পীরজাদা পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।
এছাড়া মতলব উত্তর উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফেও তারাবির নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমান পীর ইমামুল আরেফিন ড. মাওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেন।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর; মতলব উপজেলার দশানী, মোহনপুর ও পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা বুধবার থেকে রোজা পালন করবেন।
পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখার খবরে নজর রাখা হয়েছিল। সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার পর দরবারে তারাবি আদায় ও রোজা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রথাটি চালু করেন মাওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফ-এর পীর সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা গেলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের ধারাবাহিকতা অনুসরণ করে আসছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ