ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
অভিনয় ছাড়ার ঘোষণা নেহার
ডুয়া ডেস্ক: অভিনয়জগতে সিন্ডিকেট ও অনৈতিকতার অভিযোগ তুলে মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, শোবিজ ইন্ডাস্ট্রিতে মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয় না। বরং জনপ্রিয়তা, ফলোয়ার সংখ্যা বা কোনো গোষ্ঠীর অংশ হলেই কাজ পাওয়ার সুযোগ মেলে।
ফেসবুক পোস্টে নেহা লেখেন, “আমি সব সময় শিল্প, সংস্কৃতি ও অভিনয়ের সঙ্গে থাকতে চেয়েছি। কিন্তু আমার অভিনয়ের প্রতি ভালোবাসা প্রতিনিয়ত অন্যায় ও অবমূল্যায়নের কারণে ভেঙে পড়ছে। আমি আর এই বিষাক্ত পরিবেশের অংশ হতে চাই না।”
তিনি জানান, গত পাঁচ বছর ধরে নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। কিন্তু নানা অনিয়ম, অবিচার ও স্বজনপ্রীতির কারণে তার পরিশ্রম সঠিকভাবে মূল্যায়ন পায়নি। “এখানে যারা যোগ্য, নিষ্ঠাবান, আন্তরিক, তাদের খুব কমই গুরুত্ব দেওয়া হয়। ফলোয়ার কম হলে, নতুন হলে বা প্রযোজকের সঙ্গে সম্পর্ক না থাকলে অনেক মেধাবী শিল্পীকেও পেছনে ফেলে রাখা হয়”—বলেন নেহা।
সবশেষে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার কথাও জানান তিনি। বলেন, এ অবস্থায় হাতে থাকা কাজগুলোর প্রতিও মনোযোগ দিতে পারছেন না।
২০২০ সালে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন নিদ্রা দে নেহা। বিজ্ঞাপনচিত্রে কাজ করার পর ২০২৩ সালে গৌতম কৌরীর ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’-এর মাধ্যমে তার অভিনয়ে অভিষেক ঘটে। এরপর নাটক, সিরিজ ও সিনেমায় ধীরে ধীরে নিজেকে মেলে ধরেন তিনি।
চলতি মাসের শুরুতে জানানো হয়েছিল, শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করছেন নেহা। তবে শোনা যাচ্ছে এই সিনেমা নিয়েও কিছু জটিলতা তৈরি হয়েছে।
সবকিছু মিলিয়ে মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিদ্রা দে নেহা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ