ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডিভোর্স গুঞ্জনের জবাবে যা বলল ওমর সানী
বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় জুটি চিত্রনায়ক ওমর সানী ও অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন ধরে বাস্তব জীবনে দুই দেশে আলাদা রয়েছেন। ওমর সানী বাংলাদেশে অবস্থান করছেন, আর মৌসুমী প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। এই দীর্ঘ দূরত্বকে ঘিরে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও প্রশ্নের উদ্রেক হয়েছে। কেউ কেউ প্রকাশ্যেই তাদের বিচ্ছেদের কথাও বলছেন। এসব মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ওমর সানী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, “অসভ্য মানুষেরা মনে করে আমরা আলাদা হয়ে গেছি। এই ধরনের মন্তব্য নিয়মিতই শুনি, কিন্তু আমি বা আমার পরিবার এ নিয়ে চিন্তিত নই। কিছু মানুষের মানসিকতাই এমন গুজব ছড়াতে ভালোবাসে।”
একটি পডকাস্টে উপস্থিত হয়ে তিনি একই ধরনের প্রশ্নের জবাবে বলেন, “অনেকেই নিজেকে জ্যোতিষী ভাবতে শুরু করেছেন। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলছে, কেউ ডিভোর্স লেটার দেখার আগ্রহ প্রকাশ করছে। এসব বিষয়ে আর কিছু বলার নেই।”
ওমর সানী স্পষ্ট করেন, মৌসুমীর যুক্তরাষ্ট্রে থাকার মূল কারণ তার অসুস্থ শাশুড়ি। মায়ের পাশে থাকার জন্যই তিনি সেখানে রয়েছেন। এছাড়া তাদের মেয়ে সেখানে থাকায় তার দেখাশোনাও গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, “পরিবারের জন্য এই সময়গুলো গুরুত্বপূর্ণ। অনেক সময় ত্যাগ স্বীকার করতে হয়। মৌসুমী মায়ের জন্য কষ্ট করছে। আমরা প্রতিদিন পারিবারিক ফেসবুক গ্রুপে যোগাযোগ করি। খুব শিগগিরই আমাদের দেখা হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান