ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মধ্যরাতে অমিতাভের রহস্যময় বার্তা, কী ইঙ্গিত দিলেন বিগ বি?
বিনোদন ডেস্ক: বলিউডের অমিতাভ বচ্চন শুধু বড় পর্দার কিংবদন্তি নন, তিনি সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত জীবনের নানা অভিজ্ঞতা ও চিন্তা-ভাবনা শেয়ার করেন। এবার তিনি নিজের জীবনের সংগ্রাম ও নীরব সময়ের অনুভূতি তুলে ধরেছেন। অভিনেতা মাঝে মাঝে প্রয়াত বাবা হরিবংশ রাই বচ্চনের লেখা থেকে প্রাসঙ্গিক অংশ শেয়ার করেন, যা তার নিজের জীবনের ঘটনার সঙ্গে মিলে যায়।
অমিতাভ বচ্চন তার পোস্টে উল্লেখ করেছেন, ‘আমার বাবা বলতেন, জীবন হলো সংগ্রামের ধারাবাহিক। তিনি নিজেও দীর্ঘদিন সংগ্রাম করেছেন। জীবন থাকলে সংগ্রামও থাকবেই।’
তিনি লিখেছেন, ‘ফিরাক গোরখপুরীজি ছিলেন এলাহাবাদের বাসিন্দা এবং বাবার ঘনিষ্ঠ বন্ধু। তার কবিতার বিষয়বস্তু সামাজিক ব্যবস্থা ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। বাবার মতো তিনি কখনো জাতপাতের প্রতি নজর দেননি। তাদের আবেগে মিলনের ছোঁয়া ছিল।’
মঙ্গলবার রাত ৪টায় অমিতাভের পোস্ট প্রকাশিত হয়। তিনি রাতের নীরবতার শক্তিশালী প্রভাবকেও তুলে ধরেন। তাঁর কথায়, ‘৩ ফেব্রুয়ারি, ২০২৬। এখন প্রায় ৪ টা। রাতের নীরবতায় আচ্ছন্ন। সারাদিনে মনে যে চিন্তা আসে, তার চেয়ে নীরবতার শক্তি অনেক বেশি। প্রশান্তির এক সতেজ মুহূর্ত। যতক্ষণ না আপনি সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ছেন।’
অমিতাভ আরও লিখেছেন, ‘কী অসাধারণ পৃথিবীতে আমরা বাস করি। এখানে ৮.২ বিলিয়ন মানুষের বিকল্প পেশা হলো সাংবাদিকতা, যোগাযোগ, মতামত গঠন ও তথ্য আদান-প্রদান।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত