ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
আজ বিয়ে হচ্ছে না রাশমিকা মান্দানার
বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার আলোচিত তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডাকে ঘিরে বিয়ে সংক্রান্ত নতুন জল্পনা ছড়িয়ে পড়েছে। শোনা গিয়েছিল, আজ (২ ফেব্রুয়ারি) উদয়পুরে এই জুটি গাঁটছড়া বাঁধছেন। তবে সেই গুজবকে ভুয়া বলে নিজেই পরিষ্কার করেছেন রাশমিকা।
সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছিলেন, ২ ফেব্রুয়ারি তাদের বিয়ে হচ্ছে না। এরপর আবার সামনে আসে সম্ভাব্য নতুন তারিখ ফেব্রুয়ারির ২৬। অনুরাগীদের একাংশের বিশ্বাস, ওই দিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। তবে এ বিষয়ে রাশমিকা বা বিজয় কেউই এখনো সরাসরি কিছু নিশ্চিত করেননি।
গুজব রয়েছে, রাজস্থানের উদয়পুরেই হতে পারে বিয়ে। অনুষ্ঠানের আয়োজন হবে ঘরোয়া পরিবেশে, যেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয়রা উপস্থিত থাকবেন। বিনোদন জগতের কয়েকজন অতিথিকেই আমন্ত্রণ জানানো হতে পারে। সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের ভিড় এড়িয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এই জুটির।
বিয়ের পর প্রীতিভোজের আয়োজন হতে পারে হায়দরাবাদে। সেখানে বিনোদন জগতের একাধিক তারকার উপস্থিতি সম্ভাবনার মধ্যে রয়েছে।
গত বছরের অক্টোবরেই রাশমিকা ও বিজয়ের বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, পারিবারিক আঙ্গিকে গোপনভাবে আংটি বদল করেছেন তারা। সে সময় এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছিলেন, “বিয়ে নিয়ে আমি কিছুই স্বীকার বা অস্বীকার করব না। যখন বলার সময় হবে, আমরা নিজেই জানাব।”
নিজের ব্যক্তিগত জীবন ও কাজের বিষয়ে রাশমিকা খোলামেলা মন্তব্য করেছেন। তিনি বলেন, “বাড়িতে আমি কাজ নিয়ে খুব বেশি আলোচনা করি না। অন্তত ৮০ শতাংশ সময় কাজের কথা বলি না। তবে কাজের জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কথা বলি এবং সাহায্য চাই। আমি কাজে সবসময় ১০০ শতাংশ দিই। কিন্তু বাড়ি ফিরে আমি শুধু পরিবারের মানুষ।”
সব মিলিয়ে, বিয়ের নির্দিষ্ট তারিখ এখনো অনিশ্চিত। তবে ২ ফেব্রুয়ারির খবর যে সত্য নয়, তা স্পষ্ট করেছেন রাশমিকা। এখন ভক্তদের নজর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ