ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ট্রাম্পের শুল্কে চীনের কড়া প্রতিক্রিয়া, ‘ব্ল্যাকমেইল’ বলে আখ্যা
ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ব্যাপক শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ট্রাম্পের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চীন। দেশটি এটিকে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক চাপিয়ে দেওয়ার হুমকিতে তারা নতি স্বীকার করবে না।
মঙ্গলবার (৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় চীন পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়।
এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, “যুক্তরাষ্ট্রের এই হুমকি আগের ভুলের ওপর আরেকটি বড় ভুল। এটা মার্কিন ব্ল্যাকমেইলিং মনোভাবের পরিচয়।”
চীনের পক্ষ থেকে আরও বলা হয়, “যুক্তরাষ্ট্র যদি তাদের অবস্থানে অনড় থাকে, তবে চীনও শেষ পর্যন্ত লড়াই করবে।”
এদিকে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ শুধু চীন নয়, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশগুলোকেও দুশ্চিন্তায় ফেলেছে। ইইউ ইতোমধ্যে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। তাদের মতে, এ ধরনের বাণিজ্যিক উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলবে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, ট্রাম্পের ঘোষিত শুল্ক কার্যকর হলে বৈশ্বিক অর্থনীতি মন্দার দিকে ধাবিত হতে পারে। একদিকে যেমন আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দেবে, অন্যদিকে বাড়বে আমদানি ব্যয়, যা ভোক্তাদের ওপরও প্রভাব ফেলবে।
বিশ্লেষকদের মতে, এই বাণিজ্য যুদ্ধ বন্ধ না হলে তা দীর্ঘমেয়াদে বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর মধ্যে সম্পর্কে ফাটল ধরাতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে শঙ্কার সৃষ্টি করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত