ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে নতুন নেতৃত্বের সূচনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি নতুন সরকারের সফলতা কামনা করেন এবং দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে পাঠানো বার্তায় তাকাইচি উল্লেখ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও নতুন নেতৃত্বের অভিষেক ইতিবাচক অগ্রগতির প্রতীক। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় জাপান দীর্ঘদিনের নির্ভরযোগ্য সহযোগী এবং নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।
অভিনন্দন বার্তায় জাপানি প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, উন্নয়ন সহযোগী হিসেবে জাপান অবকাঠামো, অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নে ধারাবাহিকভাবে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এসব খাতে সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
বিশেষ করে বড় প্রকল্প বাস্তবায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত করতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ বলেও বার্তায় উল্লেখ করেন তাকাইচি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক