ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার রমজানের চাঁদ খুঁজতে সৌদির আরবের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাসের সম্ভাব্য সূচনা সামনে রেখে নাগরিকদের চাঁদ পর্যবেক্ষণে অংশ নিতে আহ্বান জানিয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্ট। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দেখা যেতে পারে বলে জানানো হয়েছে।
রোববার দেওয়া এক ঘোষণায় বলা হয়, মঙ্গলবার শাবান মাসের ২৯তম দিন পূর্ণ হবে। এদিন সূর্যাস্তের পর পশ্চিম আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রয়্যাল কোর্ট সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে—যদি কেউ খালি চোখে বা দূরবীণের সাহায্যে চাঁদ দেখতে পান, তবে যেন দ্রুত নিকটস্থ আদালতকে বিষয়টি জানান।
এছাড়া যারা নিয়মিত চাঁদ দেখার কার্যক্রমে আগ্রহী, তাদের স্থানীয় চাঁদ দেখা কমিটির সঙ্গে যুক্ত হওয়ারও আহ্বান জানানো হয়েছে। এতে অংশগ্রহণকে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুসলিম উম্মাহর কল্যাণে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট