ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারতে আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা-এ ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকার অভিযোগে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আটক ব্যক্তিরা নিজেদের আওয়ামী লীগের নেতা-কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) পার্কস্ট্রিট এলাকার একটি হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখানে মেডিকেল ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছিলেন ছয় বাংলাদেশি যুবক। অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবং সবার কাছ থেকেই বৈধ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের নাম আজম মোল্লা, আবির হোসেন, মোহাম্মদ মামুন রশিদ, মোহাম্মদ আলিমুন গাজী, ফয়জল আমিন ও জায়দুল ইসলাম। এদের মধ্যে আজম মোল্লা নিজেকে বাংলাদেশি গায়ক হিসেবে পরিচয় দেন। তিনি কলকাতায় বিভিন্ন পরিচিত মহলে গান গেয়ে আয়ের চেষ্টা করছিলেন বলেও জানান।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে হামলার আশঙ্কায় মেডিকেল ভিসা নিয়ে ভারতে আশ্রয় নেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তারা ভিসা সংগ্রহ করেছিলেন। তবে গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ভয়ে দেশে ফেরেননি। বরং কলকাতা থেকে অন্য দেশে গিয়ে কাজের পরিকল্পনাও করছিলেন বলে জানা গেছে।
কলকাতা পুলিশ জানায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) তাদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। কারাভোগ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর (পুশ-ব্যাক) উদ্যোগ নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ