ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জঙ্গি দমনে নাইজেরিয়ায় সেনা পাঠালো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: আইএসপন্থি জঙ্গি তৎপরতা মোকাবিলায় পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া-কে সহায়তা দিতে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে প্রায় ৩০০ মার্কিন সেনা অবস্থান করছেন বলে জানা গেছে।
আয়তনে প্রায় ৯ লাখ ২৩ হাজার ৭৬৯ বর্গকিলোমিটার নাইজেরিয়ার জনসংখ্যা প্রায় ২৩ কোটি ৪৭ লাখের বেশি। ধর্মীয় বিভাজনে দেশটির প্রায় ৫৩ দশমিক ৫০ শতাংশ মানুষ মুসলিম, ৪৫ দশমিক ৯০ শতাংশ খ্রিস্টান এবং বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী।
প্রায় এক দশক আগে দেশটিতে ইসলামিক স্টেট–ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটে। এরপর থেকে ডাকাতি, হত্যাকাণ্ড, ধর্ষণ, বোমা হামলা, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং নারী অপহরণ করে যৌনদাসী হিসেবে বিক্রি— এমন নানা সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে তারা। এই সন্ত্রাসে মুসলিম ও খ্রিস্টান— দুই সম্প্রদায়ের সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জঙ্গি দমনে নাইজেরিয়ার সরকার সেনাবাহিনী মোতায়েন করলেও দীর্ঘদিনের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য আসেনি। বরং সংঘর্ষে বহু সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন।
এ পরিস্থিতিতে গত ডিসেম্বর মাসে জঙ্গি দমনে ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক সহায়তা চায় নাইজেরিয়ার সরকার। তার পরিপ্রেক্ষিতে চলতি ফেব্রুয়ারির শুরুতে প্রথম দফায় ২০০ মার্কিন সেনা পাঠানো হয় এবং পরে আরও ১০০ জন সেনা যোগ দিয়েছেন।
নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা এক বিবৃতিতে জানান, মার্কিন সেনারা মূলত নাইজেরিয়ার বাহিনীকে জঙ্গিবিরোধী প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে সহায়তা করবেন; তারা সরাসরি সামরিক অভিযানে অংশ নেবেন না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ