ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রের হামলার মোকাবিলায় ইরানের পাশে তালেবান
আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা ইরানের সঙ্গে সমন্বয় করে প্রতিরোধে প্রস্তুত।
রোববার রেডিও ইরানের পশতু পরিষেবাকে দেওয়া সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, ‘‘যদি হামলা হয় এবং আমাদের সহযোগিতা চাওয়া হয়, কাবুল ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে সহায়তা করবে।’’
তিনি আরও জানান, ‘‘জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে তেহরান জয়লাভ করেছিল। যুক্তরাষ্ট্র হামলা চালালেও ইরান আবারও বিজয়ী হবে।’’
এর আগে রয়টার্স জানায়, ইরান যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক হুমকির মুখোমুখি রয়েছে।
এদিকে পারস্য উপসাগরে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’ অবস্থান করছে, যা সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ওমানের মধ্যস্তলে যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনার পাশাপাশি ‘জেরাল্ড আর. ফোর্ড’ নামের আরেকটি মার্কিন রণতরীও মোতায়েন করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন