ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ওমান ও মালয়েশিয়ায় চাঁদ দেখা যায়নি, রোজা শুরু বৃহস্পতিবার
আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশ দুটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দেশের কোথাও নতুন চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
মালয়েশিয়া সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার দেশটির আকাশে রমজান মাসের অর্ধচন্দ্র দৃশ্যমান হয়নি। ফলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে সিয়াম সাধনার মাস শুরু হবে।
এদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ওমান রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে। ওমানের হিজরি মাস পর্যবেক্ষণ কমিটি নিশ্চিত করেছে যে, বুধবার হবে শাবান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এদিন ওমানের সব এলাকায় সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাওয়ায় খালি চোখে চাঁদ দেখার কোনো সম্ভাবনা ছিল না।
সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় আরব ও ইসলামি বিশ্বের অধিকাংশ দেশেই চাঁদ দেখার সম্ভাবনা নেই বললেই চলে। হিসাব অনুযায়ী, আবুধাবিতে সূর্যাস্তের এক মিনিট আগে এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে সূর্যাস্তের ৩৭ সেকেন্ড আগে চাঁদ অস্ত যাবে। এছাড়া দোহা, মানামা ও কুয়েতেও একই পরিস্থিতি বিরাজ করবে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, কায়রো, আম্মান ও বৈরুতে সূর্যাস্তের কয়েক মিনিট পর চাঁদ অস্ত গেলেও তা অত্যন্ত ক্ষীণ হওয়ায় খালি চোখে দেখা অসম্ভব। পুরো বিশ্বের মধ্যে কেবল যুক্তরাষ্ট্রের হনলুলুতে প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে দূরবিন ব্যবহার করে চাঁদ দেখার সামান্য সম্ভাবনা থাকতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ