ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সৌদিতে ঈদের জামায়াতের সময় নিয়ে নতুন ঘোষণা
ডুয়া ডেস্ক : সৌদি আরবে ঈদুল ফিতরের জামাত সূর্যোদয়ের ১৫ মিনিট পর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঈদের নামাজ আয়োজনের জন্য দেশব্যাপী নির্ধারিত ঈদগাহ ও মসজিদগুলো প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।
মধ্যপ্রাচ্যের শীর্ষ সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে সোমবার (২৪ মার্চ) এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার এবার ঈদের জামাতের জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। যেসব মসজিদ সাধারণত ঈদের জামাতের জন্য ব্যবহৃত হয় না বা যেগুলো ঈদগাহের নিকটবর্তী, সেসব ক্ষেত্রে মুসল্লিদের নির্ধারিত ঈদগাহেই নামাজ আদায় করতে হবে।
ঈদের জামাত নির্বিঘ্ন করতে সব মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নামাজের আগে বৈদ্যুতিক সরঞ্জাম, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সাউন্ড সিস্টেম সঠিকভাবে কার্যকর রয়েছে কিনা তা নিশ্চিত করা হয়েছে।
এছাড়া, যদি ঈদের দিন বৃষ্টি হয়, তবে মুসল্লিদের নিরাপত্তা ও আরামের জন্য নামাজ নির্ধারিত মসজিদে আয়োজন করা হবে, যাতে সবাই শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ