ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কানাডাকে চীন গিলে খাবে : ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: আর্কটিক অঞ্চলে সামরিক নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের প্রস্তাবে কানাডার বিরোধিতাকে কেন্দ্র করে এবার দেশটিকে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।
ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কানাডা— এমন অভিযোগ করেছেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে কানাডা বরং চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী হয়ে উঠেছে।
স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপনের বিরোধিতা করছে কানাডা, যদিও এই প্রতিরক্ষা ব্যবস্থা কানাডাকেও সুরক্ষা দেবে। আমাদের সহায়তার বদলে তারা চীনের সঙ্গে ব্যবসা বাড়ানোর পথ বেছে নিয়েছে— যারা একদিন কানাডাকে গিলে খাবে।”
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কানাডার প্রতি কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। বিভিন্ন সময় দেশটির নেতৃত্বের সমালোচনা করে আসছেন তিনি।
সম্প্রতি চীনের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে কানাডা। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে কিছু পণ্যের আমদানি-রপ্তানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বেইজিং সফরে গিয়ে এই চুক্তি সম্পন্ন করেন। এর পরপরই ট্রাম্প মন্তব্য করেন— চীন ব্যবসার আড়ালে কানাডাকে গ্রাস করবে।
যদিও বাণিজ্যের দিক থেকে কানাডার সবচেয়ে বড় অংশীদার এখনো যুক্তরাষ্ট্রই। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। একসময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন থাকলেও বর্তমানে সেই সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চলছে।
বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ট্রাম্পের বক্তব্য
এর আগে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে যদি যুক্তরাষ্ট্র গোল্ডেন ডোম স্থাপন করে, তাহলে তার সুফল স্বাভাবিকভাবেই কানাডাও পাবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার নিচেই কানাডা সুরক্ষিত রয়েছে।
ট্রাম্প বলেন, আমরা গোল্ডেন ডোম স্থাপন করব, যা কানাডাকেও রক্ষা করবে। তারা আমাদের কাছ থেকে অনেক কিছু বিনামূল্যে পাচ্ছে। তাদের কৃতজ্ঞ থাকা উচিত।
এ সময় কানাডার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই টিকে আছে। মার্ক, ভবিষ্যতে আমাদের নিয়ে কথা বলার আগে বিষয়টি মনে রাখবেন।
তবে ট্রাম্পের এই মন্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণে নয়— আমরা সফল কারণ আমরা কানাডিয়ান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?