ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
মিয়ানমারের গোলাগুলির শিকার বাংলাদেশি দুই কিশোর
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘটিত তীব্র গোলাগুলির রেশ এসে পড়েছে বাংলাদেশ সীমান্তে। এতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকার নাফ নদী সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কিশোররা হলো হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) এবং একই এলাকার মো. ইউনুছের ছেলে ওবায়দ উল্লাহ (১৫)। তারা দুজনই বাংলাদেশি নাগরিক।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সকালে নাফ নদীতে মাছ ধরছিল কিশোররা। এ সময় হঠাৎ করে মিয়ানমার অংশে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এসে তাদের শরীরে লাগে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দুজনই চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিজিবি-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনায় দুই কিশোর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদারসহ টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ১১ জানুয়ারি একই হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আফনান নামে এক বাংলাদেশি শিশু আহত হয়েছিল, যা সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর