ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ঈদের জামাতের টাকা তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের জামাতের অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনা কমিটিকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে উপজেলার কাজিপাড়া এলাকায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, কাজিপাড়া এলাকায় ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজন ও নামাজের জন্য অর্থ তোলা নিয়ে গ্রামবাসীর মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিশেষ করে ঈদগাহ ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। শনিবার সকালে ঈদের জামাত শেষ হওয়ার পরপরই ওই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।
একপর্যায়ে তা হাতাহাতি ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের ধস্তাধস্তি ও মারামারি একপর্যায়ে পাশের একটি পুকুরে গড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করে দেওয়া হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, “ঘটনাটি আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঈদের আনন্দের দিনে এমন তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত