ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইসলামের মূল বানী হলো শান্তি: ড. মঈন খান
নিজস্ব প্রতিবেদক: ইসলামের মূল বানী হলো শান্তি, আর এই শান্তির বানী অনুসরণ করে আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে সব দ্বিধা-দ্বন্দ্ব দূর করে অন্যায়কে যেন প্রতিহত করতে পারি- সেই শিক্ষা আজ আমাদের ঈদুল ফিতর থেকে নিতে হবে বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার সকালে নরসিংদীর পলাশের নোয়াকান্দা-বক্তারপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, সারা বিশ্বের মুসলমানেরা ভাই হয়। আর বিশ্বের মুসলমানেরা যদি কোথাও বিপদগ্রস্ত হয় তাহলে কিন্তু তাদের দায়িত্ব সেই বিপদ থেকে উদ্ধার করা। আজকের বিশ্বের বর্তমান পরিস্থিতি থেকে আপনারা সজাগ হয়ে উঠুন, আপনারা সঠিক পথে, সত্যের পথে ও ন্যায়ের পথে থাকুন। তাহলে আমি বিশ্বাস করি, মহান আল্লাহর রহমত আমাদের ওপর বর্ষিত হবে। বিশ্বের বুকে মুসলমানেরা নিজেদের গৌরব পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে। আসুন আমরা ঈদের দিনে এই প্রতিজ্ঞা গ্রহণ করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, পলাশ থানার ওসি শাহেদ আল মামুনসহ বিএনপি নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর