ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকাল ১০টা ২০ মিনিটে বিদেশি কূটনীতিকরা একে একে যমুনায় আসতে শুরু করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসবের আনন্দ ও তাৎপর্য তাঁদের সামনে তুলে ধরেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের শীর্ষ কূটনৈতিক প্রতিনিধিরা।
কূটনীতিকদের সঙ্গে এই বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
উল্লেখ্য, এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে তিনি তাঁর সরকারি বাসভবনে ফিরে সর্বস্তরের মানুষের পাশাপাশি বিদেশি অতিথিদের সঙ্গে এই কুশল বিনিময়ে অংশ নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত