ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
আন্তর্জাতিক ডেস্ক: শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর বিশ্বের কয়েকটি দেশে আজই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এরই ধারাবাহিকতায় আফগানিস্তান, নাইজার ও মালিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) মুসলমানরা ঈদের আনন্দে মেতে উঠেছেন।
বুধবার রাষ্ট্রীয় ঘোষণার পর দেশগুলোতে রাতেই ঈদ উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়।
কর্তৃপক্ষ জানায়, চাঁদ দেখার ভিত্তিতে এসব দেশে রমজান মাস শেষ হয়ে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর ফলে মুসলিমরা এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।
বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। ফলে কিছু দেশে একই দিনে ঈদ উদযাপিত হলেও, অন্য দেশে একদিন পর পালিত হবে।
পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য অন্যতম বড় ধর্মীয় উৎসব, যা সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ উপলক্ষে বিশ্বজুড়ে মুসলমানরা আনন্দ-উৎসবের পাশাপাশি দান-খয়রাত ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)