ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
লেবাননে ইসরাইলি বিমান হা-ম-লায় প্রাণ হারালেন টিভি উপস্থাপক
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননের টায়ার শহরে ইসরাইলি বাহিনীর এক বিমান হামলায় আলী নুর আল-দিন নামে একজন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক নিহত হয়েছেন। তিনি লেবাননের হিজবুল্লাহ সমর্থিত আল-মানার টিভি স্টেশনে কর্মরত ছিলেন।
সোমবার (২৬ জানুয়ারি) এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ ও সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষ।
আল-মানার টিভি জানিয়েছে, আলী নুর আল-দিন ওই চ্যানেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করে আসছিলেন। হিজবুল্লাহ এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে ‘বিশ্বাসঘাতকতামূলক হত্যা’ বলে অভিহিত করেছে।
এদিকে, লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইসরাইলি হামলায় সাংবাদিক বা সংবাদকর্মীদের কাউকেও রেহাই দেওয়া হচ্ছে না। তিনি গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার এবং দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানান।
সাংবাদিকদের সুরক্ষা কমিটির (সিপিজে) তথ্যমতে, ২০২৩ সাল থেকে লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন। তবে অন্যান্য পর্যবেক্ষণ সংস্থাগুলো এই সংখ্যা ১০ বলে দাবি করেছে।
একই দিনে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টায়ারের পাশাপাশি নাবাতিহ শহরের কাছে কাফার রুম্মানে ইসরাইলি পৃথক হামলায় আরও দুজন নিহত হয়েছেন। পরবর্তীতে ইসরাইলি সামরিক বাহিনী আলী নুর আল-দিনকে হত্যার কথা স্বীকার করেছে। তবে তাদের দাবি, নিহত ওই উপস্থাপক হিজবুল্লাহর একজন সক্রিয় সদস্য ছিলেন।
সূত্র: আল জাজিরা
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)