ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে যখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের উদ্যোগ নিয়েছে ইরান। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথে ইতোমধ্যে কিছু মাইন বসানো হয়েছে।
বিশ্বে উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত মাইন স্থাপনের কার্যক্রম সীমিত আকারে হয়েছে। সাম্প্রতিক কয়েক দিনে মাত্র অল্পসংখ্যক মাইন বসানো হয়েছে।
তবে একটি সূত্রের দাবি, ইরানের নৌবাহিনীর হাতে এখনো তাদের অধিকাংশ সক্ষমতা অক্ষত রয়েছে। বিশেষ করে ক্ষুদ্র যুদ্ধযান ও মাইন স্থাপনকারী জাহাজের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ এখনও সক্রিয়, ফলে প্রয়োজন হলে কয়েকশ মাইন ছড়িয়ে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে।
এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের নৌবাহিনীর পাশাপাশি তারাই বর্তমানে প্রণালীটির নিয়ন্ত্রণে রয়েছে। তাদের কাছে মাইন বসানোর জন্য বিশেষ নৌযান, বিস্ফোরকবোঝাই স্পিডবোট এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহারের সক্ষমতা রয়েছে।
এদিকে এ ধরনের পদক্ষেপের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো মাইন বসিয়ে থাকে—যদিও আমাদের কাছে এমন কোনো নিশ্চিত খবর নেই, তবে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক!
মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, যদি মাইন বসানো হয়ে থাকে এবং সেগুলো সরানো না হয়, তবে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে। তবে তেহরান যদি বসানো মাইনগুলো সরিয়ে নেয়, তবে তা হবে সঠিক পথে এক বিশাল পদক্ষেপ।
ট্রাম্পের ওই মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রেসিডেন্টের নির্দেশনায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালীতে ইরানের নিষ্ক্রিয় মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করছে।
তিনি বলেন, ‘আমরা অত্যন্ত নিখুঁতভাবে সেগুলো নিশ্চিহ্ন করছি। সন্ত্রাসীদের হাতে হরমুজ প্রণালীকে জিম্মি হতে দেব না’, যোগ করেন হেগসেথ।
এর আগে সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করে, তারা ওই প্রণালীর আশপাশে থাকা ১৬টি মাইন স্থাপনকারী জাহাজসহ ইরানের বেশ কয়েকটি নৌযান ধ্বংস করেছে।
এদিকে আইআরজিসি আগেই সতর্ক করে জানিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)