ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
জনগণের প্রতিশ্রুতি পূরণ করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, জনগণ বিপুল ভোটে আমাদের নির্বাচিত করেছে, তাই তাঁদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর বিজিবি ইমানুয়েল সেন্টারে রংপুর মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতাদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে বিগত দিনের কথা স্মরণ করে বলেন, “দীর্ঘ ১৭ বছর রাজপথে চরম আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজ এই অবস্থানে পৌঁছেছি। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। যেভাবে দুর্দিনে আপনারা আমাদের পাশে ছিলেন, ঠিক একইভাবে এখন সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. জাহিদ বলেন, যার যার অবস্থান থেকে সরকারের প্রতিটি কর্মসূচিকে সফল করতে হবে। দলের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুন্ন না হয়, সেদিকে বিশেষ নজর রাখা জরুরি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র সবসময় ছিল এবং থাকবে। এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাদের কেবল জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক নেতা ডা. আবু মো. আহসান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম, প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামসহ বরেণ্য চিকিৎসকবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ