ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
আমি যখনই চাইব তখনই যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, দেশটিতে বড় ধরনের হামলার মতো লক্ষ্যবস্তু আর কিছুই অবশিষ্ট নেই।
বুধবার (১১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি ঘোষণা করেন যে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে।
প্রায় পাঁচ মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানে বড় কোনো টার্গেট বাস্তবিক অর্থেই আর বাকি নেই। দুই-একটি ছোটখাটো স্থাপনা থাকতে পারে... তবে আমি যখনই চাইব এই যুদ্ধ শেষ করতে, তখনই এটি শেষ হয়ে যাবে।”
যুদ্ধ সমাপ্তির সময়সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, যুদ্ধের প্রাথমিক পরিকল্পনা ছিল ছয় সপ্তাহের। তবে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাশার চেয়েও অনেক দ্রুত লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেন, “যুদ্ধ অত্যন্ত সফলভাবে এগোচ্ছে। আমরা আমাদের নির্ধারিত সময়সূচির চেয়ে অনেক এগিয়ে আছি। ছয় সপ্তাহের পরিকল্পনায় যতটুকু ক্ষয়ক্ষতি করার কথা ভেবেছিলাম, আমরা তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতি করতে সক্ষম হয়েছি।”
ইরানের রাজনৈতিক অবস্থানের কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেহরান শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না, বরং তারা পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল। তিনি মন্তব্য করেন, “গত ৪৭ বছর ধরে ইরান যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এখন তারা তারই মাশুল দিচ্ছে। এটি ছিল তাদের কর্মফল, আর তারা কোনোভাবেই এই পরিণতি থেকে রেহাই পাবে না।”
ট্রাম্পের এই আত্মবিশ্বাসী বক্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী যুদ্ধের অবসান শীঘ্রই ঘটবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে চুলচেরা বিশ্লেষণ চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ