ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
টানাপোড়েনের মাঝেই ভারতের প্রজাতন্ত্র দিবসে ট্রাম্পের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: শুল্ক আর কূটনৈতিক নানা মতবিরোধে যখন ওয়াশিংটন–নয়াদিল্লি সম্পর্ক স্পষ্ট চাপের মুখে, ঠিক সেই সময় ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানাপোড়েনের আবহে দেওয়া এই বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কূটনৈতিক অঙ্গনে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে ট্রাম্প ভারতের সরকার ও জনগণকে অভিনন্দন জানান। তিনি বলেন, ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে ভারতের প্রতি শুভেচ্ছা জানাতে পেরে তিনি আনন্দিত।
বার্তায় ট্রাম্প আরও উল্লেখ করেন, বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহৎ গণতন্ত্র হিসেবে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন রয়েছে, যা দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে।
এই শুভেচ্ছা বার্তার সঙ্গে মার্কিন দূতাবাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের একটি সাদা-কালো ছবি শেয়ার করে, যা পোস্টটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর মধ্যে রাশিয়া থেকে তেল আমদানির অভিযোগে ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক অন্তর্ভুক্ত ছিল। এই সিদ্ধান্তের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের মধ্যে দৃশ্যমান টানাপোড়েন শুরু হয়, যা ভারতের অর্থনীতিতেও চাপ সৃষ্টি করে।
শুল্ক ইস্যুর পাশাপাশি, গত বছরের মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের সংঘাত নিয়ে ট্রাম্পের যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার দাবি, পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতিসহ একাধিক বিষয়ে দুই দেশের দূরত্ব আরও বেড়েছে। এমন বাস্তবতায় প্রজাতন্ত্র দিবসে ট্রাম্পের শুভেচ্ছা বার্তাকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ