ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভয়াবহ তুষারপাতে আফগানিস্তানে নি-হ-ত অন্তত ৬১
আন্তর্জাতিক ডেস্ক: টানা তুষারপাত ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে আফগানিস্তান। দেশটির বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিনে সৃষ্ট এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় জানায়, গত তিন দিনে দেশজুড়ে তুষারপাত ও ভারী বর্ষণে প্রাণ হারিয়েছেন ৬১ জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১১০ জন।
বার্তায় আরও উল্লেখ করা হয়, দুর্যোগের ফলে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৪৫৮টি বসতঘর আংশিক কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, যার ফলে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
তবে হতাহত ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়ে এএনডিএমএ আশঙ্কা প্রকাশ করেছে, পরিস্থিতি অব্যাহত থাকলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত মানচিত্র অনুযায়ী, বুধবার থেকে শুক্রবারের মধ্যে আফগানিস্তানের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের একাধিক প্রদেশে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।
এদিকে ভারী তুষারপাতের কারণে রাজধানী কাবুলসহ বিভিন্ন প্রদেশে গত কয়েক দিনে একাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার কারণে আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলগুলো প্রায়ই বন্যা, ভূমিধস, ঝড় ও তীব্র শীতের মতো দুর্যোগে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। এ ধরনের চরম আবহাওয়া দেশটির স্থানীয় জনগোষ্ঠীকে আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)