ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। মাত্র ৫ রানের ব্যবধানে সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক। এর আগে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম অর্ধশতক করলেও ইনিংস বড় করতে পারেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৭ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪১ রান।
দলীয় ২২৩ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে। মাত্র ৭ বল মোকাবিলা করে কোনো রান না করেই বোল্ড হয়ে যান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আফগান বোলার ইয়ামিনের দুর্দান্ত ইনসুইং ইয়র্কারে ব্যাট নামানোর আগেই স্টাম্প ভেঙে যায় তাঁর। মুশফিকের বিদায়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ।
এরপর ২২৫ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ২৯ রান করে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কাইস আহমেদের দুর্দান্ত লেগ ব্রেকে পরাস্ত হন তিনি। অফ স্টাম্পের বেশ বাইরে পিচ করা বল ভেতরের দিকে ঢুকিয়ে দেন বোলার। সাহসী শটে বলটি খেলতে গিয়ে ব্যাটে এজ লাগলে স্লিপে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ফলে মাত্র ৫ রানের মধ্যে তিনটি উইকেট হারায় বাংলাদেশ।
এর আগে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭১ বলে ৮৩ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। ইসমত আলমের বলে সাজঘরে ফেরেন তিনি। তাঁর বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১২৪ রান, তখনই পতন ঘটে প্রথম উইকেটের।
অন্য ওপেনার সাদমান ইসলামও অর্ধশতকের পর ইনিংস দীর্ঘ করতে পারেননি। ৬৭ রান করে মোহাম্মদ সেলিমের বলে আউট হন তিনি। পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে থাকা জিয়া-উর-রহমানের হাতে ক্যাচ তুলে দেন সাদমান।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে বাংলাদেশের ব্যাটাররা টানা ৭ ইনিংসে কোনো অর্ধশতক পাননি। আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসেও সেই অপেক্ষার অবসান হয়নি। উল্টো মুশফিকুর রহিমকে ফিরতে হয়েছে কোনো রান না করেই।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট