×

ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কুনেইত্রায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ

২০২৬ অক্টোবর ০১ ২১:০৪:৩০

কুনেইত্রায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এ ঘটনায় কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উত্তর কুনেইত্রার পূর্ব সামদানিয়া গ্রামের আশপাশের এলাকায় ইসরাইলি সেনারা গোলাবর্ষণ করেছে। হামলার পর সেখানে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটির নিরাপত্তা পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরাইল একাধিক সামরিক অভিযান চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব অভিযানে ভারী প্রতিরক্ষা স্থাপনা ও যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা অঞ্চলের দিকে ইসরাইলি বাহিনী অগ্রসর হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাবাল আল-শেখ পার্বত্য অঞ্চলসহ দক্ষিণ সিরিয়ার কিছু এলাকা ইসরাইল দখল করে রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত