ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বিপিএলে ফিক্সিং-দুর্নীতির অভিযোগে দুইজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ ও দ্বাদশ আসরে ম্যাচ ফিক্সিং, দুর্নীতির তথ্য গোপন, তদন্তে অসহযোগিতা এবং মোবাইল ডিভাইস লুকানোর অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট (বিসিবিআইইউ)।
আইসিসির দুর্নীতিবিরোধী কোডের বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত দুই ব্যক্তি হলেন—চট্টগ্রাম রয়্যালসের দ্বাদশ সংস্করণের সাবেক মালিক মো. আবদুল কায়ুম রাশেদ এবং দুর্বার রাজশাহীর একাদশ ও চট্টগ্রাম রয়্যালসের দ্বাদশ সংস্করণের সাবেক টিম অপারেশনস ম্যানেজার মো. আমিন খান।
বিসিবি জানিয়েছে, বিপিএলের ম্যাচের ফলাফল ও গতিপ্রকৃতি প্রভাবিত করার (ফিক্সিং), দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য নির্ধারিত সময়ে না জানানো, তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি এবং তদন্তকাজে বাধা দেওয়ার বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে।
রাশেদের বিরুদ্ধে আইসিসির কোডের ধারা ২.১.১ (ম্যাচ ফিক্সিং বা এর সঙ্গে যুক্ত থাকা), ধারা ২.৪.৪ (দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে না জানানো), ধারা ২.৪.৫/২.৪.৬ (তদন্তে সহযোগিতা না করা এবং প্রধান মোবাইল ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য জমা দিতে অস্বীকৃতি জানানো) এবং ধারা ২.৪.৭ (মোবাইল ডিভাইস লুকিয়ে বা না দিয়ে তদন্তকাজে বাধা সৃষ্টি করা)-এর অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে আমিন খানের বিরুদ্ধে আইসিসির কোডের ধারা ২.১.১ (ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকা), ধারা ২.১.৪ (অন্যান্য অংশগ্রহণকারীদের দুর্নীতিতে প্ররোচিত করা বা সহায়তা করা), ধারা ২.৪.৬ (তদন্তে সহযোগিতা না করা) এবং ধারা ২.৪.৭ (তদন্তের সঙ্গে সম্পর্কিত যোগাযোগ বা তথ্য গোপন ও ধ্বংস করে তদন্তকাজে বাধা দেওয়া)-এর অভিযোগ আনা হয়েছে।
আইসিসির দুর্নীতিবিরোধী কোড অনুযায়ী, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নোটিশ পাওয়ার পর আগামী ১৪ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।
বিসিবি জানিয়েছে, শাস্তির প্রক্রিয়ার অংশ হিসেবেই সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আপাতত আর কোনো মন্তব্য করতে রাজি নয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়